হরিণ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের শ্যামনগর উপজেলার তুষখালী খালের কাছ থেকে একটি হরিণ উদ্ধার করেছে বনবিভাগ। গত মঙ্গলবার রাতে উপজেলার সুন্দরবনসংলগ্ন তুষখালী খালের পাশ থেকে হরিণটি উদ্ধার করা হয়। সুন্দরবন চুনকুড়ি টহল ফাঁড়ির ওসি শফিকুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবন থেকে পাচার করার সময় সাতক্ষীরা রেঞ্জের কদমতলা স্টেশনের তুষখালী খালের পাশ থেকে হরিণটি উদ্ধার করা হয়। সেখানে একটি গাছের সঙ্গে হরিণটি বাঁধা ছিল। হরিণটি ওই রাতেই সুন্দরবনে অবমুক্ত করা হয়।