হরিণ হত্যা করে মাংস ভাগাভাগি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় সুন্দরবন থেকে লোকালয়ে আসা একটি হরিণ জবাই করে মাংস ভাগাভাগি করে নিয়েছেন গ্রামবাসী।উপজেলার সাপলেজা ইউনিয়নের খেতাছিড়া গ্রামে গত রোববার সকালে এ ঘটনা ঘটে। স্থানীয় লোকজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার ভোরে খেতাছিড়া গ্রামের আলমগীর চৌকিদারের বাড়ির বাগানে স্থানীয় এক ব্যক্তি হরিণটি দেখতে পান। খবর পেয়ে ১৫-২০ জন গ্রামবাসী হরিণটিকে ধরতে তাড়া করেন। হরিণটি এলাকার একটি পুকুরে পড়ে যায়। তাঁরা পুকুর থেকে হরিণটিকে ধরে এনে জবাই করে মাংস ভাগ করে নেন। পরে ঘটনা জানতে পেরে বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।