হরিণাকুণ্ডুতে বোমা তৈরির সময় বিস্ফোরণে আহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার রিশখালী গ্রামে বোমা তৈরির সময় দুজন আহত হয়েছেন। তাঁরা হলেন রিশখালী গ্রামের ইদ্রিস আলী (৪০) ও কেষ্টপুর গ্রামের মইনুদ্দিন (৩৫)। পুলিশ ঘটনাস্থল থেকে এক রাউন্ড এসএমজির গুলি উদ্ধার করেছে। ঘটনাটি ঘটেছে গতকাল রোববার সন্ধ্যায়।
হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল কবীর চৌধুরী প্রথম আলোকে জানান, রিশখালী গ্রামের ইদ্রিস আলীর বাড়িতে বসে ওই দুজন বোমা বানাচ্ছিলেন। এ সময় একটি বোমা বিস্ফোরিত হলে ইদ্রিস আলী ও মইনুদ্দিন গুরুতর আহত হন।