হরিণের চামড়া উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিমাঞ্চলের কয়রা স্টেশন কয়রা কালীরখাল এলাকা থেকে গত রোববার রাত সাড়ে নয়টায় অভিযান চালিয়ে দুটি হরিণের চামড়া উদ্ধার করেছে। কোস্টগার্ড স্টেশন কয়রার কন্টিনজেন্ট কমান্ডার এম মিজানুর রহমান জানান, কোস্টগার্ড পশ্চিমাঞ্চল সুন্দরবনের বন্য প্রাণী সংরক্ষণে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে রোববার শেখ বাড়িয়া নদীসংলগ্ন কালীরখাল এলাকায় অভিযান পরিচালিত হয়।