হরিণের চামড়াসহ আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার মাদারশী বাজার এলাকা থেকে গতকাল শুক্রবার দুপুরে হরিণের তিনটি চামড়াসহ রতন মালাকার (২৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে র্যা ব। রতনের বাড়ি বরগুনার পাথরঘাটা উপজেলার হোগলাপাশা গ্রামে। র্যা ব-৮-এর সহকারী পরিচালক মো. আসাদুজ্জামান বলেন, র্যা ব-৮-এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মাদারশী বাজার এলাকায় অভিযান চালিয়ে রতন মালাকারকে আটক করে। এরপর রতনের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে তিনটি হরিণের চামড়া উদ্ধার করা হয়। পাচারের উদ্দেশ্যে সুন্দরবন থেকে হরিণ শিকার করে চামড়াগুলো বিক্রির জন্য মাদারশী বাজারে আনা হয়েছিল। রাতে আটক ব্যক্তিকে চামড়াসহ ভান্ডারিয়া থানায় হস্তান্তর করা হবে।