হরিণের চামড়াসহ চারজন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনা সদর উপজেলা থেকে আটটি হরিণের চামড়াসহ চারজনকে আটক করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার আমতলী গ্রামে র্যাব অভিযান চালিয়ে তাঁদের আটক করে।
আটককৃত ব্যক্তিরা হলেন পাথরঘাটা উপজেলার চরদুয়ানি গ্রামের নাসির উদ্দিন (৪২) এবং আমতলী গ্রামের আয়নাল হক (৪০), কামরুল ইসলাম (৩০) ও এনামুল হক (৩৩)।