হরিণের চামড়া, অস্ত্রসহ তিন 'বনদস্যু' আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার পাথরঘাটায় হরিণের চামড়া, আগ্নেয়াস্ত্র, গোলাবারুদসহ সন্দেহভাজন তিন বনদস্যুকে আটক করেছে র‍্যাব।

র‍্যাব-৮-এর উপ-অধিনায়ক মেজর আদনান কবির আজ রোববার দুপুরের দিকে প্রথম আলোকে এই তথ্য জানান।

র‍্যাবের বিবরণ অনুযায়ী, আটক হওয়া ব্যক্তিরা হলেন মো. সাঈদ (৪২), মো. মুসা (৪২) ও মো. জসিম উদ্দিন (২২)।

ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য জানায়নি র‍্যাব।

বিস্তারিত তথ্য জানাতে আজ দুপুরে র‍্যাবের সংবাদ সম্মেলন করার কথা।