হরিণের মাংস ও জবাই করা অতিথি পাখি জব্দ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জে ধলেশ্বরী নদীতে যাত্রীবাহী একটি লঞ্চে তল্লাশি চালিয়ে পাঁচ মণ হরিণের মাংস ও জবাই করা ৭৭টি অতিথি পাখি জব্দ করেছে কোস্টগার্ড। আজ সোমবার ভোরে কোস্টগার্ডের একটি দল এগুলো জব্দ করে। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি।
কোস্টগার্ড পাগলা স্টেশনের কমান্ডার সাব লেফটেন্যান্ট হাসানুর রহমানের ভাষ্য, বরিশালের হিজলা থেকে ঢাকাগামী ‘রাজহংস-৮’ নামের একটি যাত্রীবাহী লঞ্চে তল্লাশি চালিয়ে প্রায় পাঁচ মণ হরিণের মাংস এবং বিভিন্ন প্রজাতির ৭৭টি জবাই করা অতিথি পাখি জব্দ করা হয়। ঝুড়িতে হরিণের মাংসগুলো টুকরো করে পলিথিন দিয়ে মোড়ানো ছিল। জবাই করা পাখিগুলো পলিথিনে মোড়ানো ছিল। সেগুলো জাটকা দিয়ে ঢেকে পাচারের চেষ্টা চলছিল।
হাসানুর রহমান বলেন, বন্যপ্রাণী সংরক্ষণ অধিদপ্তরের কাছে হরিণের এই মাংস ও অতিথি পাখিগুলো হস্তান্তর করা হবে।