হরিণের মাংসসহ আটক ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার মনপুরা উপজেলায় জেলা পরিষদের ডাকবাংলো মোড় থেকে গত সোমবার বস্তাভর্তি হরিণের মাংসসহ আইয়ুব আলী (২২) নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় লোকজন। এ ঘটনায় গতকাল মঙ্গলবার সাতজনকে আসামি করে মামলা করেছে পুলিশ। মনপুরা থানার ওসি মো. শাহিন খান বলেন, গত রোববার গভীর রাতে উপজেলার উত্তর সাকুচিয়ার আলমনগর বনে জাল পেতে হরিণটি শিকার করে জবাই করে পাঁচজনে মাংস ভাগ করে নেন। খবর পেয়ে বন বিভাগের কর্মীরা ঘটনাস্থলে গেলে আসামিরা পালিয়ে যান। পরে স্থানীয় লোকজনের সহায়তায় সোমবার সকালে আইয়ুবকে আটক করা হয়।