প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পূর্ব সুন্দরবনের নন্দবালা ক্যাম্প-সংলগ্ন পশুর নদ থেকে গত বৃহস্পতিবার রাতে রান্না করা হরিণের দেড় কেজি মাংসসহ আটজনকে আটক করেছে বন বিভাগ। পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা বেলায়েত হোসেন জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় বন বিভাগের একটি দল পশুর নদে একটি ট্রলারে তল্লাশি চালায়। এ সময় রান্না করা হরিণের মাংসসহ মহসীন শেখ, ইয়াসীন শেখ, বাদশা শেখ, সাইফুল মল্লিক, ইব্রাহীম মল্লিক, হাসিবুর রহমান, রফিক শেখ ও সাহাদাৎ মোড়লকে আটক করা হয়। বন আইনে মামলা দায়েরের পর গতকাল শুক্রবার তাঁদের বাগেরহাট আদালতে হাজির করা হয়। মংলা (বাগেরহাট) প্রতিনিধি|