হরিণের মাংসসহ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরায় পশ্চিম সুন্দরবনের গহিনে অভিযান চালিয়ে ১০ কেজি হরিণের মাংস, একটি মাথা, চামড়াসহ শহিদুল গাজী (৫৫) নামের এক শিকারিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশনের ৫৬ নম্বর কম্পার্টমেন্টের মহাসীনের হুলো এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। সুন্দরবনের বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা গোলাম মোস্তফা জানান, গোপন তথ্যের ভিত্তিতে তাঁরা জানতে পারেন, হুলো এলাকায় চোরা শিকারিরা হরিণ শিকার করতে ঢুকেছে। এর ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়।