হরিণের মাংসসহ চারজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরিণের মাংসসহ চারজনকে গ্রেপ্তার করেছে বন বিভাগ। সোমবার রাতে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের মেটেরখাল থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার চাঁদনিমুখা গ্রামের মিজানুর রহমান (৩০) ও মাহমুদ আলী (৩২) এবং খুলনা জেলার কয়রা উপজেলার মাঠিয়াভাঙ্গা গ্রামের হাফিজুর রহমান (৩৫) এবং রুহুল আমিন (৩৫)। বন বিভাগের স্মার্ট পেট্রল টিমের সদস্য আবদুস ছাত্তার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এক কেজি হরিণের মাংসসহ চারজনকে গ্রেপ্তার করা হয়। পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মাসুদ আলম বলেন, গ্রেপ্তারকৃত ব্যক্তিদের গতকাল মঙ্গলবার আদালতের মাধ্যমে সাতক্ষীরা জেলা কারাগারে পাঠানো হয়েছে। নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা