হরিপুরে ইয়াবা বড়ি উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার রনহাট্টা চৌরঙ্গি এলাকা থেকে গতকাল বুধবার এক হাজার ইয়াবা বড়িসহ হোসেন আলী ওরফে ছোটন (৪০) নামের এক ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তিনি রনহাট্টা চৌরঙ্গি গ্রামের আমান উল্লাহর ছেলে। ডিবির এসআই রফিকুল ইসলাম বলেন, দুপুরে রনহাট্টা চৌরঙ্গি এলাকায় আবদুল লতিফের চায়ের দোকানের সামনে থেকে হোসেন আলীকে আটক করা হয়। তাঁর দেহ তল্লাশি করে এক হাজার ইয়াবা বড়ি পাওয়া যায়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।