হরিরামপুরে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় গত শুক্রবার রাতে গৃহবধূকে হত্যার অভিযোগে স্বামী রেজাউল মৃধাকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই দিন নিহত গৃহবধূ রাবেয়া সুলতানার মামা আসলাম হোসেন থানায় একটি মামলা করেন।
নিহত ব্যক্তির পারিবারিক সূত্র জানায়, দেড় বছর আগে উপজেলার শ্যামপুর গ্রামের লোকমান মৃধার ছেলে রেজাউল মৃধার সঙ্গে ঢাকার দোহার উপজেলার উত্তর বাররা গ্রামের কাশেম আলীর মেয়ে রাবেয়া সুলতানার বিয়ে হয়। বিয়ের পর থেকে দাম্পত্য কলহের জের ধরে রাবেয়াকে মারধর করতেন রেজাউল। শুক্রবার বিকেলে শ্বাসরোধে রাবেয়াকে হত্যা করেন রেজাউল। এরপর তা আত্মহত্যা বলে দাবি করেন শ্বশুরবাড়ির লোকজন।