হলুদের গুঁড়ায় ছাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের আলফাডাঙ্গায় বাজারে বিক্রি হওয়া গুঁড়া হলুদের মধ্যে পাওয়া গেল অতিরিক্ত আর্দ্রতা ও ছাই। ফলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে হলুদ ব্যবসায়ী জয় সাহাকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।
গতকাল বৃহস্পতিবারউপজেলার বানা ইউনিয়নের শিরগ্রাম বাজারে এ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী হাকিম ইউএনও মোহাম্মদ আবুল খায়ের।
উপজেলা স্যানিটারি কর্মকর্তা মঞ্জুরুল ইসলাম বলেন, গত মে মাসে শিরগ্রাম বাজারের গুঁড়া হলুদ বিক্রেতা জয় সাহার দোকানে অভিযান চালিয়ে তাঁর বিক্রি করা কিছু গুঁড়া হলুদ জব্দ করা হয়। পরে ওই হলুদ পরীক্ষার জন্য ঢাকার মহাখালীর জনস্বাস্থ্য ইনস্টিটিউটে পাঠানো হয়। ওই ইনস্টিটিউটের প্রতিবেদন থেকে জানা যায় ওই হলুদ গুঁড়ায় ১০ শতাংশ আর্দ্রতা রয়েছে, যা প্রয়োজনের তুলনায় অতিরিক্ত। এ ছাড়া হলুদে ১০ শতাংশ ছাইজাতীয় পদার্থ পাওয়া গেছে। এ ছাইয়ের মধ্যে আড়াই শতাংশ অ্যাসিডেও দ্রবীভূত হয় না।