হলে পুলিশের তল্লাশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান ও শহীদ হবিবুর রহমান হলে বৃহস্পতিবার দিবাগত রাত একটার দিকে তল্লাশি চালিয়েছে পুলিশ। এ সময় সাত শিক্ষার্থীকে আটক করা হলেও ছাত্রলীগ নেতা-কর্মীদের হস্তক্ষেপে পরে তাঁদের ছেড়ে দেওয়া হয়। তল্লাশির সময় দুই হল থেকে অনাবাসিক সাত শিক্ষার্থীকে আটক করে পুলিশ ভ্যানে তোলা হয়। তাঁদের মধ্যে পাঁচজনই ছাত্রলীগের কর্মী। এ সময় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কয়েকজন নেতা পুলিশের কাছ থেকে তাঁদের ছাড়িয়ে নেন। নগরের মতিহার থানার ওসি আলমগীর হোসেন জানান, কাল রোববার অনুষ্ঠেয় বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনকে ঘিরে ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এর অংশ হিসেবে ওই দুটি হলে তল্লাশি চালানো হয়।
রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি