হাইওয়ে পুলিশের এএসপির লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মিরপুরের রূপনগর এলাকায় হাইওয়ে পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) মিজানুর রহমানের লাশ পাওয়া গেছে। আজ বুধবার বেলা সোয়া ১১টার দিকে রূপনগরের বিরুলিয়ায় বেড়িবাঁধের পাশে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।
রূপনগর থানার পরিদর্শক (অপারেশন) মোকাম্মেল হক প্রথম আলোকে বলেন, বেড়িবাঁধ–সংলগ্ন সেতুর আগে মিজানুর রহমানের লাশ পড়ে ছিল। তাঁর শরীরে আঘাতের চিহ্ন ছিল। ধারণা করা হচ্ছে, তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এএসপি মিজানুর রহমানের পরনের প্যান্টটি ছিল পুলিশের। ঘটনাস্থলে আলামত সংগ্রহে সিআইডির ক্রাইম সিনের সদস্যরা গেছেন। এ ছাড়া পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাও সেখানে আছেন।