হাওরে তরুণীর মস্তকবিহীন লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের হাওর-অধ্যুষিত মিঠামইন উপজেলার বৌলাই নদ থেকে এক তরুণীর মস্তকবিহীন লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বেলা পৌনে ১১টার দিকে লাশটি উদ্ধার করা হয়।

মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয় লোকজন সকালে বৌলাই নদে মস্তকবিহীন এক তরুণীর ক্ষতবিক্ষত মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। বেলা তিনটা পর্যন্ত ওই তরুণীর কোনো পরিচয় পাওয়া যায়নি। পুলিশ তাঁর বিচ্ছিন্ন মাথা উদ্ধারে বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে মিঠামইন থানায় একটি হত্যা মামলা করেছে।