ডাকাতের হামলায় আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের বোয়ালমারীতে দুই বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতদের অস্ত্রের আঘাতে স্বামী, স্ত্রী ও মেয়েসহ তিনজন জখম হয়েছেন। গত শনিবার দিবাগত রাত তিনটার দিকে উপজেলার শেখর ইউনিয়নের দৈবকনন্দনপুর গ্রামের ব্যবসায়ী স্বপন সাহা ও তাঁর ভাই ব্যবসায়ী তপন সাহার বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে। ১০-১২ জন ডাকাত তপন সাহা (৪৫), তাঁর স্ত্রী করুণা রানী সাহা (৩৫) ও মেয়ে পলি সাহাকে (১৪) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে। আহত ব্যক্তিদের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পরে করুণা সাহার অবস্থার অবনতি হলে গতকাল সকালে তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।