হাজতখানায় মারামারি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কারাগার থেকে হাজিরা দিতে এসে এক আসামির হামলায় আহত হয়েছেন আরেক আসামি। আহত হাজতির নাম মো. কাজল। গতকাল সোমবার দুপুরে চট্টগ্রাম আদালত ভবনের নিচতলায় মহানগর পুলিশের হাজতখানায় এ ঘটনা ঘটে।
মহানগর হাজতখানার ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. শাহজাহান বলেন, নগরের বায়েজিদ বোস্তামী থানার একটি মাদক মামলায় কারাগার থেকে আদালতে হাজিরা দিতে আসেন কাজলসহ অন্য আসামিরা। হাজিরা শেষে দুপুরে কোতোয়ালি থানার একটি অস্ত্র মামলার আসামি মো. সোহেলের সঙ্গে হাজতখানায় কাজলের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে সোহেল কাজলকে ঘুষি মারলে তাঁর নাক দিয়ে রক্ত বের হয়। আহত অবস্থায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে আসামিদের কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।