হাজারীবাগে গুলি করে ২ লাখ টাকা ছিনতাই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর হাজারীবাগে বিকাশকর্মী হোসেন হোসেন অনিককে গুলি করে দুই লাখ টাকা ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। ডান পায়ে গুলিবিদ্ধ অনিককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে হাজারীবাগ খলিল সরকার পিসি মার্কেটের সামনে এই ঘটনা ঘটে। বিকাশকর্মী অনিকের সহকর্মী জহির বলেন, খলিল মার্কেটে দাপ্তরিক কাজ শেষে অনিক বের হচ্ছিলেন। মার্কেটের সামনে বের হলে দুটি মোটরসাইকেলে থাকা চারজন ছিনতাইকারী তাঁর ব্যাগ ছিনিয়ে নেওয়ার জন্য টানা হেঁচড়া করে। ব্যাগ নিতে তিনি বাঁধা দিলে ছিনতাইকারীরা ডান পায়ে গুলি করে। জহিরই তাঁকে হাসপাতালে নিয়ে আসেন।
ঢাকা মেডিকেলের পুলিশের ক্যাম্প ইন চার্জ মোজাম্মেল হক ঘটনার সত্যতা প্রথম আলোকে নিশ্চিত করেছেন।