হাজারীবাগে গৃহবধূ খুন, স্বামী আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাজারীবাগে সুমি আক্তার (১৮) নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগে উঠেছে। এ ঘটনায় তাঁর স্বামী মো. শফিউল্লাহকে আটক করেছে পুলিশ।
হাজারীবাগ থানার এসআই আলতাফ হোসেন বলেন, ‘সোমবার রাতে জানতে পারি হাজারীবাগের এক নারী ধানমন্ডির বাংলাদেশ মেডিকেকেলে মারা গেছেন। হাসপাতালে গিয়ে তাঁর নাম সুমি আক্তার বলে জানতে পারি। তাঁর গলা ও থুতনিতে আঘাতের চিহ্ন ছিল। তাই সন্দেহভাজন হিসেবে শফিউল্লাহকে আটক করা হয়েছে।’ এসআই আলতাফ হোসেন বলেন, গতকাল মঙ্গলবার সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। সুমির বাড়ি কুমিল্লার ব্রাহ্মণপাড়া লালনা গ্রামে।