হাজারীবাগে ছাত্রীর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাজারীবাগে মোহনা আক্তার (১৬) নামের এক স্কুলছাত্রীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় বাড্ডা নগর লেনের একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
হাজারীবাগ থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বলেন, মোহনা স্থানীয় একটি স্কুলে নবম শ্রেণিতে পড়ত। মায়ের সঙ্গে বাড্ডা নগর লেনের একটি বাড়ির দ্বিতীয় তলায় ভাড়া থাকত। তার মা সালমা স্থানীয় ট্যানারিতে কাজ করেন। গতকাল দুপুরে খাওয়ার পর তিনি কাজে যান। বাসায় মোহনা একা ছিল। বিকেল পাঁচটার দিকে বাসার জানালা দিয়ে একজন মোহনাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে পুলিশে খবর দেওয়া হলে মরদেহ উদ্ধার করা হয়। ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। তিনি বলেন, বিজিবির এক সদস্যের সঙ্গে বিয়ে হয়েছিল মোহনার। নিজের পছন্দে তাঁরা বিয়ে করেছিল।