হাজারীবাগে পরিবহন শ্রমিক খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর হাজারীবাগের ঝাউচরে বুধবার দিবাগত রাতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মো. রাসেল (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। তিনি পরিবহনশ্রমিক ছিলেন। হাজারীবাগ থানার পুলিশ বলেছে, রাত নয়টার দিকে ঝাউচরে শাহজাহান মার্কেটের সামনে কয়েকজন দুর্বৃত্ত রাসেলের পথরোধ করে। একপর্যায়ে তারা রাসেলকে এলোপাতাড়ি ছুরি মেরে পালিয়ে যায়। আরিফ হোসেন নামের এক পথচারী রক্তাক্ত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। রাত ১২টার দিকে সেখানে রাসেলের মৃত্যু হয়। তাঁর গ্রামের বাড়ি বরিশালের মুলাদীতে। খবর পেয়ে রাসেলের বাবা আবদুল মালেক হাসপাতালে ছুটে যান। কান্নাভেজা কণ্ঠে তিনি বলেন, কাজ শেষে হাজারীবাগের কাজীনগরের বাসায় ফেরার পথে রাসেল হামলার শিকার হন।