হাজারো মুরগির বাচ্চা জব্দ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরায় পাঁচ হাজার মুরগির বাচ্চাসহ একটি ভারতীয় মিনিট্রাক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এগুলো অবৈধভাবে বাংলাদেশে আনা হচ্ছিল।
আজ রোববার ভোররাতে সদর উপজেলার বাঁকাল চেকপোস্ট থেকে মুরগির বাচ্চাবোঝাই ট্রাকটি জব্দ করা হয়।
বিজিবির সাতক্ষীরা ৩৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরমান হোসেন বলেন, পাঁচ হাজার মুরগির বাচ্চাসহ একটি ভারতীয় ট্রাক জব্দ করা হয়েছে। এগুলো অবৈধভাবে আনা হচ্ছিল। জব্দ করা মালামালের মূল্য প্রায় সাড়ে ১০ লাখ টাকা।