হাজিক্যাম্পের কাছ থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বিমানবন্দর থানার হাজিক্যাম্প ও কাওলা রেলক্রসিংয়ের মধ্যবর্তী স্থানে একটি পুকুরের পাড় থেকে আজ রোববার দুপুরে অজ্ঞাত এক ব্যক্তির (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর দেহে আঘাতের চিহ্ন রয়েছে।

ওই ব্যক্তির পরনে কালো ও গোলাপি রঙের গেঞ্জি এবং হাফ হাতা শার্ট ছিল।

বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) ফরহাদ হোসেন বলেন, আজ সকাল সাড়ে আটটার দিকে মৃতদেহটি উদ্ধার করা হয়। মৃতদেহটির ঘাড়ের বাঁ-পাশে আঁচড়ের দাগ ও পিঠের বাঁ-পাশে আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাস্থল থেকে উদ্ধার করে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।