হাজীগঞ্জে চিকিৎসকের স্ত্রী খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের হাজীগঞ্জ বাজারের মোবাশ্বেরা বেগম (৫৫) নামের এক গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা করেছে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার হাজীগঞ্জ পৌরসভার খাটরা বিলওয়াই গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত মোবাশ্বেরা বেগম খাটরা বিলওয়াই গ্রামের হোমিও চিকিৎসক আবুল কাশেমের স্ত্রী। গতকাল বিকেল পাঁচটায় বাড়ির পাশের ডোবা থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।
মোবাশ্বেরার স্বামী আবুল কাশেম বলেন, গতকাল সকাল সাড়ে ১০টায় মোবাশ্বেরা হাজীগঞ্জ বাজারে তাঁর চেম্বারে এসে বাসার জন্য বাজার করার কথা বলে চলে যান। বেলা তিনটায় তিনি বাড়িতে দুপুরের খাবার খেতে গিয়ে সামনের দরজায় তালা দেখতে পান। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশের ডোবায় স্ত্রীর লাশ দেখতে পান।