হাজীগঞ্জে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে তরুণ গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুরের হাজীগঞ্জে এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে জাকির হোসেন নামের এক তরুণকে পুলিশ গ্রেপ্তার করেছে। গত বুধবার উপজেলার কাজিরখিল গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
জাকির হোসেনের (২৩) বাড়ি কাজিরখিল গ্রামে। স্থানীয় বেলচোঁ বাজারে তাঁর একটি দোকান আছে। বুধবার সন্ধ্যায় ছাত্রীর বাবা জাকিরকে আসামি করে থানায় একটি মামলা করেন। মামলার এজাহার সূত্রে জানা গেছে, নবম শ্রেণির ওই ছাত্রী গত সোমবার বিদ্যালয় ছুটি শেষে বাড়ি ফেরার পথে বৃষ্টি শুরু হলে ওই ছাত্রী জাকিরের দোকানে আশ্রয় নেয়। বৃষ্টি চলাকালীন জাকির কৌশলে দোকানের পেছনে নিয়ে ওই ছাত্রীকে ধর্ষণ করেন।