হাটহাজারীতে অস্ত্রসহ গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের হাটহাজারী থেকে একটি রিভলবার, পাঁচটি গুলিসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর নাম নূর মোহাম্মদ। গত বুধবার রাতে উপজেলার শেরেবাংলা মাজার গেট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দিন মো. জাহাঙ্গীর প্রথম আলোকে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি রিভলবার, পাঁচটি গুলিসহ নূর মোহাম্মদকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে হত্যা, ডাকাতি, অস্ত্র, চাঁদাবাজির ১২টি মামলা রয়েছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। তাঁর কাছ থেকে অস্ত্র-গুলির উৎস জানতে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ডের আবেদন করা হবে।