হাটহাজারীতে ইয়াবাসহ গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের হাটহাজারী বাসস্টেশন এলাকা থেকে মো. ওসমান নামের এক ব্যক্তিকে ইয়াবা বড়িসহ গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার রাত ১১টার দিকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
হাটহাজারী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) হাসানুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওসমানকে বাসস্টেশন এলাকার আধুনিক হাসপাতালের সামনে থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ১২টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। ওসমানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।