হাটহাজারীতে একজনকে কুপিয়ে হত্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের হাটহাজারীতে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তাঁর নাম সালাউদ্দিন লাভলু (২৫)। গত মঙ্গলবার রাতে উপজেলার দক্ষিণ পাহাড়তলীর শাহ আমানত কলোনি এলাকায় এ ঘটনা ঘটেছে। পুলিশ বলছে, মাদক ব্যবসা নিয়ে বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে।
হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে মো. ইবরাহীম ও মো. সোহেল নামের দুই যুবককে আটক করেছে পুলিশ।
হাটহাজারী থানার এসআই জসীম উদ্দিন বলেন, দুই মাস আগে এলাকার লোকজন সালাউদ্দিন লাভলুকে ইয়াবা বড়িসহ ধরার পর পুলিশের কাছে তুলে দেয়। পরে জামিনে এসে তিনি আবার ওই ব্যবসা শুরু করেন। শাহ আমানত কলোনি এলাকায় মাদক ব্যবসা নিয়ে তাঁর সঙ্গে বিরোধ ছিল কয়েকজনের। এর জের ধরে গত মঙ্গলবার রাতে বাসায় যাওয়ার পথে সালাউদ্দিনকে কে বা কারা কুপিয়ে গুরুতর আহত করে। তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।