হাটহাজারীতে ছাত্রদলের ২ নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের হাটহাজারী পৌর সদরের শায়েস্তা খাঁ পাড়া থেকে দুই ছাত্রদলকে নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার বিকেল পাঁচটার দিকে তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন ধলই ইউনিয়ন শাখার আহ্বায়ক শফিউল আজম ও হাটহাজারী কলেজ শাখার সহসাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান।
হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইসমাইল দাবি করেছেন, গ্রেপ্তার হওয়া ছাত্রদল নেতারা গাড়ি ভাঙচুর ও নাশকতা সৃষ্টির জন্য শায়েস্তা খাঁ পাড়ায় জড়ো হয়েছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া ছাত্রদলের নেতাদের বিরুদ্ধে হাটহাজারী থানায় গাড়ি ভাঙচুরের একটি মামলা রয়েছে বলে জানান ওসি।