হাটহাজারীতে নারীর গলাকাটা লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের হাটহাজারীতে রহিমা বেগম (৫০) নামের এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলার ফতেপুর আলাওলপাড়ার একটি জঙ্গল থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।
হাটহাজারী থানার পরিদর্শক তদন্ত সালাউদ্দিন চৌধুরী ঘটনাস্থল থেকে প্রথম আলোকে বলেন, নিহত রহিমা আলাওলপাড়ার মৃত শফির স্ত্রী। তাঁর ছেলেমেয়েরা অন্য জায়গায় থাকেন। তিনি বাসায় একা থাকতেন। গতকাল দুপুরে বাসা থেকে বের হন তিনি। সন্ধ্যায় বাসা থেকে ৩০০ গজ দূরে একটি জঙ্গলের মধ্যে লাশ দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। কী কারণে তাঁকে হত্যা করা হয়েছে তাৎক্ষণিকভাবে তা বলা যাচ্ছে না।