হাটহাজারীতে স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন পণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই পক্ষের মারামারির পর চট্টগ্রামের হাটহাজারী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন পণ্ড হয়ে গেছে। গতকাল শনিবার সন্ধ্যায় পৌর সদরের একটি কমিউনিটি সেন্টারে এই সম্মেলনের আয়োজন করা হয়। সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন।
দলীয় সূত্র জানায়, সম্মেলনকে কেন্দ্র করে বিকেল থেকে নেতা-কর্মীরা জড়ো হতে থাকেন। সম্মেলনের মূল আনুষ্ঠানিকতা শুরু হওয়ার আগে দুই পক্ষের মধ্যে মারামারি শুরু হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জানতে চাইলে হাটহাজারী থানার পরিদর্শক (তদন্ত) মজিবুর রহমান বলেন, দুই পক্ষে মারামারির পর সম্মেলন পণ্ড হয়ে যায়। এতে একজন আহত হয়েছে বলে শুনেছি।