হাটের দখল নিয়ে বিরোধে নিহত এক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইল সদর উপজেলার কাকুয়া হাটের দখল নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় আবদুল মজিদ মণ্ডল (৫৫) নামের একজন নিহত হয়েছেন। গতকাল শনিবার বিকেলে এ ঘটনা ঘটে। নিহত আবদুল মজিদের বাড়ি কাকুয়া গ্রামে। পুলিশ জানায়, হাটের নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এর জের ধরে গতকাল বিকেলে সোনালি মোড় এলাকায় আবদুল মজিদের ওপর প্রতিপক্ষের লোকজন হামলা করে। তাদের ধারালো অস্ত্রের আঘাতে আবদুল মজিদ মারা যান। আহতদের মধ্যে কালিকেউটিল গ্রামের নূর নবীকে (৩২) আশঙ্কাজনক অবস্থায় টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।