হাত-পা বাঁধা লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইল শহরতলির দরুন সাটুরিয়া এলাকায় গতকাল বৃহস্পতিবার হাত-পা বাঁধা অবস্থায় বিদেশফেরত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বেলা তিনটার দিকে শহর বাইপাস সড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। লাশটি শহীদ উল্লাহর (৫১)। তাঁর বাড়ি ফেনীর দাগনভূঞা উপজেলার জয়লসকর গ্রামে।
টাঙ্গাইল মডেল থানার ওসি নাজমুল হক ভূঁইয়া বলেন, গতকাল বেলা তিনটার দিকে শহর বাইপাস সড়কের পাশে হাত-পা বাঁধা অবস্থায় লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় ব্যক্তিরা থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্র থেকে লাশের পরিচয় জানা যায়। তিনি সৌদি আরবে চাকরি করতেন, কয়েক দিন আগে দেশে ফিরেছেন।