হাত বাঁধা লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরে জহিরুল ইসলাম (১৮) নামের এক তরুণের হাত বাঁধা ও গলায় গামছা প্যাঁচানো লাশ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল শনিবার বিকেল পাঁচটার দিকে ভাঙ্গা উপজেলার নসিরাবাদ ইউনিয়নের কোষাভাঙ্গা গ্রামের একটি ধানখেত থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। নিহত জহিরুল একই ইউনিয়নের বালিয়াহাটি গ্রামের নূরুল ইসলামের ছেলে। তিনি বাবার সঙ্গে ছাগল কেনাবেচার ব্যবসা করতেন। গত শুক্রবার সন্ধ্যায় পাশের কোশাভাঙ্গা গ্রামে লোকসংগীত শুনতে যান জহিরুল। এরপর তিনি আর বাড়ি ফিরে আসেননি।
ভাঙ্গা থানার উপপরিদর্শক শফিকুল ইসলাম বলেন, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।