হাত ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউপি নির্বাচনে সদস্যপদে ভোট না দেওয়ায় বিশ্বজিৎ দাস (২৪) নামের এক তরুণের হাত ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় বাধা দিতে গেলে ওই পরিবারের আরও চারজন আহত হন। গতকাল শনিবার সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার সালামাবাদ ইউনিয়নের বালাডাংগা গ্রামে এ ঘটনা ঘটে। সালামাবাদ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্যপদে হুমায়ূন কবির নামের এক ব্যক্তি নির্বাচনে পরাজিত হন। বাবাকে ভোট না দেওয়ায় তাঁর ছেলে বাপ্পী ও রাশেদ, একই গ্রামের বালা মোল্লার ছেলে শিমুল, রবিউল ইসলামের ছেলে রায়হানসহ কয়েকজন বিশ্বজিৎকে বাড়ি থেকে ধরে নিয়ে মারধর করেন। এতে তাঁর বাঁ হাত ভেঙে যায়।