প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাগুরার শালিখা উপজেলার থৈপাড়া এলাকা থেকে গতকাল বুধবার এক ব্যক্তির হাত-মুখ বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, সকালে স্থানীয় লোকজন সড়কের পাশে একটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। ওই ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি। সকাল নয়টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতালের মর্গে পাঠায়। শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ মো. ফকরুল আলম খান বলেন, ওই ব্যক্তির বয়স আনুমানিক ৪৫ বছর। গামছা দিয়ে তাঁর হাত ও মুখ বাঁধা ছিল। ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে তাঁকে হত্যা করা হয়।