হাতকড়াসহ পলায়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ধামগড় ভাংতি এলাকা থেকে গত শনিবার রাতে পুলিশের হেফাজত থেকে সালাউদ্দিন ভুট্টো (৪০) নামে এক মাদক ব্যবসায়ী হাতকড়াসহ পালিয়ে গেছেন। পুলিশ সূত্রে জানা গেছে, ধামগড় পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) সামিউল মাদক ব্যবসায়ী সালাউদ্দিনকে আটক করে হাতকড়া পরান। এক পর্যায়ে সামিউলকে ধাক্কা দিয়ে পালিয়ে যান সালাউদ্দিন। বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, ‘এ রকম কোনো খবর আমার জানা নেই। খোঁজখবর নিচ্ছি।’