হাতকড়াসহ পালানোর ১৪ ঘণ্টা পর গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের মিরসরাইয়ে হাতকড়াসহ পালিয়ে যাওয়ার ১৪ ঘণ্টা পর এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুরে রেজাউল করিম নামের ওই আসামিকে গ্রেপ্তার করা হয়। এর আগে গত বুধবার রাত সাড়ে ১১টার দিকে গ্রেপ্তারের পর হাতকড়াসহ তিনি পালিয়ে যান।
পুলিশ জানায়, রেজাউলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। জোরারগঞ্জ থানার এসআই শাহ আলমের নেতৃত্বে এক দল পুলিশ মিরসরাইয়ের করেরহাট এলাকার তাঁর বাড়িতে অভিযান চালায়। গ্রেপ্তারের পর হাতকড়া পরিয়ে থানায় নেওয়ার সময় রেজাউল পালিয়ে যান। পরে পুলিশ তাঁর মা ও এক মামাসহ কয়েকজনকে আটক করে থানায় নিয়ে যায়।
জোরারগঞ্জ থানার ওসি লিয়াকত আলী জানান, গতকাল দুপুরে করেরহাট ফরেস্ট বিট এলাকা থেকে রেজাউলকে আবার গ্রেপ্তার করা হয়।