হাতকড়া 'একটু ঢিলা', আসামির পলায়ন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের বেলকুচি থানা-পুলিশের কাছ থেকে গ্রেপ্তার হওয়া মাদক মামলার এক আসামি পালিয়ে গেছেন। শুক্রবার বিকেল চারটার দিকে সদর উপজেলার কাঁঠালতলা বাজার এলাকায় এই ঘটনা ঘটে।

পালিয়ে যাওয়া আসামির নাম মোবাক্ষর হোসেন (২৮)। তাঁর বাড়ি বেলকুচি উপজেলার শেরনগর গ্রামে।

থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি মোবাক্ষরকে শুক্রবার সকালে পুলিশ গ্রেপ্তার করে। তাঁকে অটোরিকশাযোগে জেলহাজতে নেওয়া হচ্ছিল। অটোরিকশাটি সদর উপজেলার কাঁঠালতলা বাজার এলাকায় পৌঁছালে মোবাক্ষর গাড়ি থেকে লাফ দিয়ে পালিয়ে যান।

ঘটনার সত্যতা স্বীকার করে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, ধারণা করা হচ্ছে আসামির হাতে পরানো হাতকড়াটি একটু ঢিলা ছিল। যে কারণে হাতকড়া খুলেই আসামি পালিয়েছেন। তাঁকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।