প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাদার বখশ হল থেকে গতকাল সোমবার পরিত্যক্ত অবস্থায় একটি হাতবোমা উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, সকালে কাজ করতে গিয়ে হলের দ্বিতীয় ব্লকের পেছনে একটি হাতবোমা পড়ে থাকতে দেখেন এক মালি। তিনি বিষয়টি হল প্রশাসনকে জানালে তারা পুলিশে খবর দেয়। পরে পুলিশ হাতবোমাটি উদ্ধার করে। রাজশাহী মহানগর পুলিশের সহকারী কমিশনার ইফতেখার আহমেদ জানান, হাতবোমাটি নিষ্ক্রিয় করা হয়েছে।