হাতবোমা উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরের গাংনী পৌর শহরে একটি এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় তিনটি হাতবোমা উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার সেগুলো উদ্ধার করা হয়। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজুল ইসলাম জানান, সকালে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ৮ নম্বর ওয়ার্ডের বাগানপাড়ার একটি বাসার পাশে অভিযান চালায়। সেখানে একটি আবর্জনার স্তূপের ভেতর থেকে কালো টেপ দিয়ে মোড়ানো দুটি এবং লাল টেপ মোড়ানো একটি বোমা উদ্ধার করা হয়। বোমাগুলো হাতে তৈরি হলেও মারাত্মক নয়।