প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাবনা সদর উপজেলার নলদা বাজারে গত মঙ্গলবার রাতে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) অভিযান চালিয়ে দুটি হাতবোমাসহ ওয়াহেদ আহম্মেদ (২৫) নামে এক তরুণকে আটক করেছেন। তাঁর বাড়ি উপজেলার কোলাদি গ্রামে। গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) জয়ন্ত বর্মণ বলেন, নাশকতা সৃষ্টির জন্য এক তরুণ হাতবোমাসহ বাজারে অবস্থান করছে, এমন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ১১টার দিকে সেখানে অভিযান চালানো হয়। এ সময় একটি ব্যাগে রাখা দুটি বড় আকৃতির হাতবোমাসহ ওই তরুণকে আটক করা হয়। গতকাল বুধবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।