হাতিয়ায় জলদস্যু সন্দেহে ১৩ জন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর হাতিয়ার বুড়িরচর ইউনিয়নের আতকা বাজার এলাকা থেকে জলদস্যু সন্দেহে ১৩ ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছের স্থানীয় লোকজন। গতকাল বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে। তবে পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিরা জেলে।
পুলিশ জানায়, গতকাল বিকেল চারটার দিকে ইঞ্জিনচালিত একটি নৌকা নিয়ে এলাকার মানুষের কাছে অপরিচিত এমন ১৩ ব্যক্তি আতকা বাজার এলাকায় মেঘনা নদীর তীরে আসেন। একপর্যায়ে ওই ব্যক্তিরা বাজারসংলগ্ন একটি বাড়িতে ঢুকে পড়েন। এ সময় আশপাশের লোকজন তাঁদের জলদস্যু সন্দেহ করে ঘেরাও করে পিটুনি দিয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার করে থানায় নিয়ে আসে।
হাতিয়া থানার ওসি নুরুল হুদা গতকাল রাতে প্রথম আলোকে বলেন, স্থানীয় লোকজন জলদস্যু বলে সন্দেহ করলেও আসলে আটক ব্যক্তিরা জেলে। নদী উত্তাল থাকায় তাঁরা ওই এলাকায় আশ্রয় নিতে এসেছিলেন। এরপরও তাঁদের পরিচয় আরও যাচাই–বাছাই করা হচ্ছে।