হাতিয়ায় ২০০ মণ ইলিশ মাছ জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর হাতিয়ার নিঝুম দ্বীপে মেঘনা নদী থেকে ২০০ মণ ইলিশ মাছ জব্দ করেছে কোস্টগার্ড ও হাতিয়া থানা-পুলিশ। এ সময় ১৮টি মাছ ধরার নৌকাসহ ১৮ লাখ বর্গমিটার মাছ ধরার জালও জব্দ করা হয়েছে।
গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এ অভিযান চালানো হয়। কোস্টগার্ডের হাতিয়া স্টেশনের কমান্ডার লে. তানভীর আহমেদ প্রথম আলোকে বলেন, অভিযানে কাউকে আটক করা যায়নি।