হাতিরঝিল থেকে এটিএন নিউজ কর্মীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর হাতিরঝিল থেকে আজ মঙ্গলবার এটিএন নিউজের টেলিফোন অপারেটর তাওহিদুল ইসলামের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। 

ফায়ার সার্ভিসের ডুবুরি ইউসুফ আলীর ভাষ্য, বিকেল সাড়ে তিনটার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা হাতিরঝিল থেকে তাওহিদুল ইসলামের অচেতন দেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে বিস্তারিত আর কিছু জানা যায়নি।