হাতিরঝিলে অজ্ঞাত ব্যক্তির লাশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে রমনা মডেল থানা-পুলিশ। পুলিশ ওই ব্যক্তির লাশের পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে।
রমনা মডেল থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. মোশাররফ হোসেন প্রথম আলোকে এ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকাল ১১টার দিকে লাশটি উদ্ধার করে রমনা মডেল থানায় আনা হয়েছে। তাঁর পরিচয় জানার জন্য খোঁজখবর নেওয়ার পাশাপাশি অন্যান্য আইনি প্রক্রিয়া চলছে।