হাতিরঝিলে 'বন্দুকযুদ্ধে' যুবক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর হাতিরঝিলে গতকাল বুধবার দিবাগত গভীর রাতে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ অজ্ঞাত এক যুবক নিহত হয়েছেন। ওই যুবকের বয়স ৩০ থেকে ৩২ বছর বলে পুলিশের ধারণা।

রমনা থানার পরিদর্শক (তদন্ত) মো. সেলিম জানান, রাত তিনটার দিকে ডিবির একটি দল হাতিরঝল এলাকায় টহল দিচ্ছিল। একদল ছিনতাইকারী এ সময় এক পথচারীর কাছ থেকে ছিনতাইয়ের চেষ্টা করছিল। ওই পথচারীর চিত্কার শুনে পুলিশের টহল দলটি এগিয়ে গেলে ছিনতাইকারী দলটি পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছুড়লে ওই যুবক গুলিবিদ্ধ হন এবং অন্যরা পালিয়ে যান। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক ওই যুবককে মৃত ঘোষণা করেন।
পুলিশ ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও তিনটি গুলি উদ্ধার করেছে।